যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান কোনো আলোচনা বা সমঝোতা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেন যে তাদের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কথাবার্তা চলছে না, তবে হরমোজ প্রণালি ব্যবস্থাপনার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।

ওমানের সঙ্গে এই আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, এই আলোচনার মূল লক্ষ্য হলো প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি নতুন রুট বা চুক্তি প্রস্তুত করা।

আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোকে ইরানের এই দায়িত্বশীল পদক্ষেপ অনুধাবন করার আহ্বান জানিয়ে বাঘেই আশা প্রকাশ করেন যে তারা একটি ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যতদিন অব্যাহত থাকবে, ততদিন হরমোজ প্রণালির বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।

সূত্র: আল-জাজিরা।

এ বিভাগের অন্যান্য