ক্রিপ্টো ও এমএলএমের আর্থিক প্রতারণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা
ক্রিপ্টো ট্রেডিং ও মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) প্ল্যাটফর্মের নামে আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ ধরনের অননুমোদিত প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন বা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিলে আর্থিক ক্ষতি ও প্রতারণার ঝুঁকি রয়েছে। তাই এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
