মোদির ‘ভুয়া’ ভিডিওতে ছেয়ে গেছে সামাজিকমাধ্যম, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এআই-নির্ভর ভুয়া ছবি ও ভিডিওকে ঘিরে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে এমন বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি একাধিক ভুয়া পোস্ট, ভিডিও ও বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব কন্টেন্টের বড় অংশই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের পক্ষে সেগুলোর সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ছে। অভিযোগে বলা হয়েছে, বিভ্রান্তিকর এই কন্টেন্ট জনমনে ভুল ধারণা তৈরি করছে এবং সামাজিক মাধ্যমে ভুয়া তথ্যের বিস্তার বাড়িয়ে দিচ্ছে। এ পরিস্থিতিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট এআই-নির্মিত কন্টেন্ট এবং সেগুলোর প্রচারের ধরনও পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য