সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

সিলেটের সময় ডেস্ক :

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সীমান্তের আগা এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির এ তথ্য জানান।

বিস্ফোরণে আবদুল করিমের (৪০) বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড়ের জারুলিয়াছড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে। ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন আবদুল করিমকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। 

এর আগে গত ২৪ জুন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে শফিউল আলম নামের বাংলাদেশি এক যুবক নিহত হন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির।

এ বিভাগের অন্যান্য