আবারও বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক ঃ
বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘তারা আমেরিকান কোম্পানি অ্যামাজনের গোয়েন্দা ডেটা সেন্টার ভবনটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে। প্রতিষ্ঠানটি শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীকে গোয়েন্দা সহায়তা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে আসছে।
তবে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত অ্যামাজন বা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত বুধবারেও ডেটা সেন্টারটিতে হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি।
সূত্র: আল-জাজিরা।
