লাখাইয়ে বাড়ীঘর ভাঙচুর ও লুটপাটের মামলার প্রধান আসামী গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

লাখাইয়ে বাড়ীঘর ভাঙচুর ও লুটপাটের মামলার প্রধান আসামী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে আক্তার মিয়া (৪০)।

থানা সুত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় ও পুলিশের এসআই আবু কাউছার সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে আক্তার মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে লাখাই থানার ওসি শরীফ আহমেদ আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে শনিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য