শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোদারকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলের অবৈধ নিয়োগ ও বিদেশে প্রশিক্ষণে সহায়তার অভিযোগে শুক্রবার তাকে হেফাজতে নেয় দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ব্রাইবারি কমিশন।
প্রসঙ্গত, ২০০৯ সালে দীর্ঘ কয়েক দশকের তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের শেষ দিকে দেশটির নৌবাহিনী প্রধান ছিলেন কারান্নাগোদা।
এদিকে কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের মার্চে ব্রিটেনের নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি।
