জায়েদ খানের এবারের অতিথি সজল

বিনোদন ডেস্ক ঃ

 

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে এবার অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

অনুষ্ঠানটির আগের বিভিন্ন পর্বে দুই বাংলার শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার অতিথি হিসেবে যোগ দিলেন সজল। জায়েদ খান বলেন, প্রথমবার একসঙ্গে আমরা মুখোমুখি হয়েছি। সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। তার ‘কন্যা’ গানের সঙ্গে আমরা একসঙ্গে পারফর্ম করেছি। আশা করি, বরাবরের মতো এবারের পর্বও দর্শক পছন্দ করবেন।

জানা গেছে, অনুষ্ঠানে অংশ নিয়ে সজল তার অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা, স্মৃতি এবং ব্যক্তিগত কিছু অজানা গল্প শেয়ার করেছেন। নতুন এই পর্বটি আগামী শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচারিত হবে।

এ বিভাগের অন্যান্য