সিলেটের এমসি কলেজ এলাকা থেকে আটক রোকন

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের এমসি কলেজ সংলগ্ন সিলেট-তামাবিল সড়ক থেকে রোকন ভাসফোর (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তার সাথে তিন কেজি গাঁজা পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ মে) ভোর সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাপুলিশ।

রোকন ভাসফোর ওরফে লাল শাহপরাণ থানার এমসি কলেজ সংলগ্ন সুইপার কলোনির মৃত মদন ভাসফোর ও মৃত রাজু রাণীর ছেলে।

তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধারের পর জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোকন ওরফে লাল সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের কাছে বিক্রি করেন।

এ ব্যাপারে শাহপরাণ (র.) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ২৫/২৬/৫/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজরুল আলম।

এ বিভাগের অন্যান্য