সিলেট র‌্যাবের উপস্থিতি টের পেয়েই দৌড়, অতঃপর…

সিলেটের সময় ডেস্ক :

 

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাচ্ছিলেন তারা। তবে শেষ রক্ষা তাদের। ৩ জনকে খাঁচায় পুরেছে তারা।

রবিবার (১৭ মে) বিকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গোয়েন্দা বিভাগ। তারা জানায়, শনিবার (১৬ মে) ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের একটি চা বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট থানার বেগমখান চা- বাগানের লক্ষীন্দর মোদির ছেলে সাজন মোদি (২৮), চাঁনপুর চা বাগানের সজল কালিন্দীর ছেলে রিমন কালিন্দী (২১) ও মৃত সুনীল কালিন্দীর ছেলে সুজন কালিন্দী (২৪)।

এসময় তাদের হেফাজতে থাকা ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সবাইকে চুনারুঘাট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এ বিভাগের অন্যান্য