সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে যা বললেন প্রধানমন্ত্রী

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে একদিন তোমরাই নেতৃত্ব দিবে। মন্ত্রী এমপি সংসদ সদস্য হবে তোমরাই। তবে তার আগে মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে। তোমাদের সবাইকেই বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে।

শনিবার (২ মে) বিকাল ৪টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই দেশটা একসময় পরাধীন ছিল। যুদ্ধ করে স্বাধীন করেছেন আমাদের পূর্বপুরুষরা। তারপর আরও অনেক ঘটনা প্রবাহের পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতা আন্দোলন করে আবার স্বাধীন করে।

তিনি বলেন তোমাদের সবাইকে নিজেদের লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। আমরা সব ব্যবস্থা করে দিব। নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্যোগ আমরা নিয়েছি, কারণ তোমাদের মধ্য থেকেই দেশের আগামীদের বড় বড় ক্রীড়াবিদরা উঠে আসবে। তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।

এ বিভাগের অন্যান্য