বনানীতে বাস দুর্ঘটনায় দুই জন নিহত
রাজধানীর বনানীতে বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন।
