পোপের ওপর চটেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বানে চতুর্দশ পোপ লিওর ওপর বেশ চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেডিডেন্ট ডোনাল ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পোপ চতুর্দশ লিও-র সমালোচনা করে তাঁকে অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ বলে অভিহিত করেছেন।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও ‘সর্বশক্তিমানতার এক ভ্রান্ত ধারণা’ নিয়ে সংঘাত পরিচালনা করছে বলে মন্তব্যের পরই ক্যাথলিক চার্চ প্রধানের সমালোচনায় লিপ্ত হন ট্রাম্প।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যদিও পোপ ট্রাম্পের নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্যগুলো মার্কিন প্রেসিডেন্ট এবং সেই সব কর্মকর্তাদের লক্ষ্য করেই করা হয়েছে বলে মনে হয়, যারা মার্কিন সামরিক শক্তির বড়াই করেছেন এবং ধর্মীয় যুক্তিতে এই যুদ্ধকে সমর্থন করেছেন।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‌‍‍‌‌আমিও এমন পোপ চায় না, যিনি মনে করেন ইরানের পারমানবিক অস্ত্র থাকা উচিত। এবং তার উচিত পোপ হিসেবে থাকা কোন রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়।

তিনি আরও লিখেছেন, পোপের আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। কারণ আমার কারণে তিনি পোপ নির্বাচিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য