ধর্ষণের আসামিকে ছাড়াতে কারাগারের গেটে বাদীর অবস্থান!

সিলেটের সময় ডেস্ক :

 

ভোলা সদর হাসপাতালে ভর্তি রোগীকে ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন নামের এক ব্যক্তি কারাগারে রয়েছেন। তবে তাকে ছাড়াতেই ভোলা কারাগারের গেটে অবস্থন নিয়েছেন এ ধর্ষণ মামলার বাদী।

আজ শুক্রবার ভোলা জেলা কারাগারের সামনে অবস্থান নেন ওই নারী।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ভোলা সদর হাসপাতালে ভর্তিকৃত এক রোগীকে ডাক্তার দেখানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে আরিফের বিরুদ্ধে। পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে ওই নারী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করেন। সে মামলায় পুলিশ অভিযুক্তকেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

কারাগারের সামনে অবস্থানরত বাদী আজ বলেন, ‘আমি মানসিক রোগী। কখন কাকে কী বলি, জানি না। আমার পাশের বেডের কিছু রোগী ও আশেপাশে লোকজন যা শিখিয়ে দিয়েছে, সেটা বলেছি। তখন আমার মাথায় কাজ করেনি। আমি এখন আরিফকে ছাড়াতে জেলগেটে এসেছি। আরিফের কোনো দোষ নাই, সে নির্দোষ।’

আপনি তাহলে মামলা করেছেন কেন? আর জামিন দেবেন আদালত, এখানে আসলে কী লাভ হবে? এমন প্রশ্নে ওই নারী বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছু জানি না। কী থেকে কী হয়েছে সেটাও বুঝি নাই৷ আর কোথায় গেলে জামিন হবে, সেটা ও জানি না। তাই এখানে এসেছি, প্রয়োজনে কোর্টে যাব।’

কারাগারের সামনে থাকা আরিফের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কখনো এসব কাজে জড়িত হতে পারে না। সে পরিস্থিতির শিকার। ষড়যন্ত্র করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।’

এ বিভাগের অন্যান্য