ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর
অধ্যাপক আসিফ নজরুল বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ নজরুল হতাশ করেছেন বলেও অভিযোগ তার।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আনিস আলমগীর। পোস্টে আসিফ নজরুলের সঙ্গে ফেসবুক বন্ধুত্বের ১৪ বছরের কার্ড শেয়ার করেছেন তিনি।
ফেসবুক পোস্টে আনিস আলমগীর বলেন, ‘ফেসবুক মেমোরি দেখাচ্ছে, আসিফ নজরুলের সঙ্গে আমার ফেসবুক বন্ধুত্বের ১৪ বছর পূর্ণ হয়েছে আজ। বাস্তবে আমাদের পরিচয় আশির দশকের শেষ দিকে, কিংবা নব্বইয়ের শুরুর দিক থেকে। তার লেখালেখি আমি পছন্দ করতাম এবং প্রকাশ্যেই প্রশংসা করেছি।’
তিনি বলেন, “ড. ইউনূসের ‘ডাস্টবিন’ সরকারের উপদেষ্টা হওয়ার পর তার (আসিফ নজরুল) চেহারা পুরোপুরি বদলে গেছে।
কথা বলার কারণে জেলে নেওয়ার পর আসিফ নজরুলের নীরবতা আরো বেশি চোখে পড়েছে জানিয়ে আনিস আলমগীর বলেন, ‘তার সময়ে হাজার হাজার নিরপরাধ মানুষ ভুয়া মামলায় কারাগারে গেছে, রাজনৈতিক বিশ্বাস আওয়ামী লীগ এ জন্য অমানবিক নির্যাতনের শিকার। তারা জামিন পেলে বিরোধিতা করেছে।
তিনি বলেন, ‘ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল। এই দেশ এবং সমাজকে ঘৃণার সংস্কৃতিতে ভরিয়ে দেওয়ার জন্য বিশ্ব বাটপার ইউনূসের পরে আসিফ নজরুলের নাম লেখা থাকবে।’
আনিস আলমগীর ফেসবুক পোস্টে আরো লিখেছেন, ‘গতকাল বিবিসি বাংলায় তার একটি সাক্ষাৎকার দেখলাম।
আসিফ নজরুলের মতো মানুষদের ক্ষেত্রে কথার চেয়ে কাজই শেষ পর্যন্ত প্রকৃত চরিত্রের পরিচয় দেয় বলে মন্তব্য আনিস আলমগীরের।
