ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারের ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইরানের অব্যাহত ড্রোন হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধানাগারে আগুন ধরে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে দুটি পাওয়ার জেনারেশন ইউনিটও বন্ধ হয়ে গেছে। কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জোহার হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের অব্যাহত ড্রোন হামলায় কুয়েতের দুটি বিদ্যুৎকেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে উৎপাদন।

কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক অবকাঠামো রয়েছে। যুদ্ধের শুরুতে সেসব স্থাপনাতেই ইরান হামলা চালানো শুরু করে।

কিন্তু গত কয়েক দিন ধরে ইরান কুয়েতের জ্বালানি অবকাঠামোকে টার্গেট করছে। এ ছাড়া ইরানের এই হামলাকে ক্রিমিনাল আগ্রাসনের সঙ্গেও তুলনা করেছেন তিনি। 

এর আগে এপ্রিলের শুরুতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাংকারেও হামলা চালায় ইরান।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ৩৭তম দিনে গড়িয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এতে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। 

এর মধ্যে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে তেহরান।

এ বিভাগের অন্যান্য