ইডেনছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গায়ক জাহিদ অন্তু কারাগারে

সিলেটের সময় ডেস্ক :

 

ইডেন কলেজের ছাত্রী সাবেক প্রেমিকাকে শ্লীলতাহানির মামলায় তরুন গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

‎আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কে এম রাশিদুর রহমান।

‎আসামির পক্ষ আইনজীবী জামিন আবেদন করলে বৃহস্পতিবার শুনানি দিন ঠিক করে তাকে কারাগারে পাঠিানোর আদেশ দেন। আজ সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করা হয়।

‎মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর টিএসসিতে গিটার ক্লাস চলাকালে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়, যোগাযোগ বন্ধ হয়। জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা ছিল। ২৭ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে জাহিদ তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কথা হয় এবং বাসায় যেতে বলেন। গতকাল সন্ধ্যায় গুলশানের জাহিদের বাসায় যান ওই ছাত্রী।

‎বাসায় যাওয়ার পর জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি ঘটান। এতে বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন, যার ফলে তার মুখ, গলা ও মাথায় জখম হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

‎ওই ঘটনায় ভুক্তভোগী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর গ্রেপ্তার হন জাহিদ।

এ বিভাগের অন্যান্য