সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি জব্দ

সিলেটের সময় ডেস্ক :

 

খোলা বাজারে বিক্রির লক্ষে সাতক্ষীরায় নেওয়া সাত হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা এলাকা থেকে এ তেল জব্দ করা হয়।

সোমবার (৩০ মার্চ) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার বিকেলে খুলনা থেকে পেট্রোল নিয়ে যমুনা তেলবাহী লরিটি সাতক্ষীরা জেলার দেবহাটার দিকে যাত্রা করে। রাত সাড়ে ১০টার দিকে লরিটি সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে পৌঁছালে স্থানীয়রা সন্দেহবশত আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরিটির জ্বালানি তেল সংক্রান্ত বৈধ কাগজপত্র যাচাই করে। কাগজপত্র না থাকায় জ্বালানি তেলসহ লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, তেলবাহী লরিটি এখনো পুলিশ হেফাজতে আছে। যাদের তেল তাদের কাগজ পত্র যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য