হামে মারা গেছে এক শিশু, আরো ২৯ মৃত্যুতে হাম সন্দেহ
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম সংক্রমণে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালটিতে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে যার কারণ হিসেবে হাম সংক্রমণকে সন্দেহ করা হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালের শিশু বিভাগের প্রধান শাহিদা ইয়াসমিন। তিনি আরো জানান, গত জানুয়ারি থেকে হাম আক্রান্ত ২৭০ শিশুকে ভর্তি করা হয়।
পরিচালক আরো বলেন, ‘আমরা বিশেষ ব্যবস্থাপনায় প্যাথলজি ও রেডিওলজি থেকে শুরু করে প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যবস্থা চালু রেখেছি সীমিত জনবল দিয়েই। আমাদের এখানে রোগীর চাপ ক্রমে বাড়ছে। রাজশাহীর বাইরে কুষ্টিয়া, ঝিনাইদহসহ আশপাশের জেলা থেকে রোগী আসে। তাদের অনেকের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। কিন্তু সেটি কম থাকায় প্রয়োজন অনুযায়ী তা দিতে পারছি না। তার পরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
