রণবীরের সাফল্যে দীপিকার ‘নীরবতা’, সমালোচনার মুখে অভিনেত্রী
রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম সপ্তাহের শেষে বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপির ব্যবসা করে ছবিটি যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে একটি অপ্রত্যাশিত বিষয়—দীপিকা পাডুকোনের নীরবতা। স্বামীর এমন বিশাল সাফল্যে দীপিকা কেন কোনো ইনস্টাগ্রাম পোস্ট বা স্টোরি শেয়ার করলেন না, এমনকি রণবীরের পোস্টে একটা ‘লাইক’ পর্যন্ত দিলেন না—এই নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোলিং।
সোশ্যাল মিডিয়ার একাংশ ও ‘অনলাইন সম্পর্ক বিশেষজ্ঞরা’ দাবি করছেন, এই নীরবতা আসলে বিপদের সংকেত।
এদিকে দীপিকার ভক্তদের মতে, ভালোবাসা মানেই পাবলিক পোস্ট করা নয়।
মজার বিষয় হলো, রণবীর সিং যখন দীপিকার কোনো প্রজেক্ট নিয়ে পোস্ট করেন না, তখন তাকে নিয়ে তেমন সমালোচনা হয় না।
বলিউড মানেই চাকচিক্য আর প্রচার। কিন্তু ডিজিটাল এই যুগে আমরা হয়তো ভুলে যাচ্ছি যে, সাফল্যের উদ্যাপন ব্যক্তিগতভাবেও হতে পারে।
সূত্র : ইন্ডিয়া টুডে
