শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামে দিরাই মদনপুর সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত যুবক শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক শিমুলবাক ইউনিয়নের মুক্তখাই গ্রামের উকিল আলীর ছেলে সফিকুল ইসলাম(২৬) ও একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে সাইদুল ইসলাম(৩০)। তাহারা সম্পর্কে চাচা-ভাতিজা। অপর যুবক একই গ্রামের হানিফ উল্লাহের ছেলে গুলজার আলী(৪০) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার(২২ মার্চ) দুপুর ১টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামে দিরাই মদনপুর সড়কে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তিখাই গ্রাম থেকে ঈদ আড্ডা দিতে মুক্তখাই গ্রামের যুবক সাইদুল ইসলাম, তাহার বন্ধু একই গ্রামের সফিকুল ইসলাম ও গুলজার আলীকে নিয়ে তাহিরপুর উপজেলার শিমুলবাগানের উদ্দেশ্যে নতুন মোটর সাইকেল নিয়ে রওয়ানা দেন। পথিমধ্যে দুপুর ১ টায় শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামে দিরাই মদনপুর আঞ্চলিক সড়কের ঈদগাহের পাশে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে রাস্তার পাশে থাকা বড় রেন্ট্রি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল চালক সাইদুল ইসলামের পায়ের একটি হাড় ভেঙ্গে গাছের সাথে আটকে যায় এবং মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্থ হয়। পরে মোটর সাইকেল চালক সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম ও গুলজার আলীগণকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মোটর সাইকেল আরোহী উকিল আলীর ছেলে সফিকুল ইসলাম (২৬) মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য মোটর সাইকেল চালক সাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৫ টার দিকে তিনিও মারা যান। গুরুতর আহত গুলজার বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন আছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. অলি উল্লাহ বলেন, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহত মোটর সাইকেল চালক ও আরোহীদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলে চালক ও এক আরোহী সহ দুইজন মারা গেছেন।

এ বিভাগের অন্যান্য