বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা
বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা হয়েছে। রয়টার্স এবং এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)-এর প্রতিবেদন এই খবর বলা হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘হামলা শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।’
এ হামলার ছয় ঘণ্টা আগে দূতাবাসটি ইরাকে থাকা মার্কিন নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করে।
একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, ‘তিনটি ড্রোন ও চারটি রকেট দূতাবাস লক্ষ্য করে ছোড়া হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে বিধ্বস্ত হয়।
সূত্র : বিবিসি
