বঙ্গবিভূষণ পেলেন নচিকেতা, বঙ্গভূষণ পরমব্রত
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন প্রকাশ্যে এসেছে চলতি বছরের বঙ্গ সম্মানের তালিকা। এ বছর গানের জগতে অসামান্য অবদানের জন্য এ বছর বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।
এছাড়াও সিনেমা জগতে বিশেষ অবদানের জন্য বঙ্গভূষণ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তার পাশাপাশি বঙ্গভূষণ সম্মানের তালিকায় রয়েছেন সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি এবং কার্তিক দাস বাউল।
অন্যদিকে বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন সংগীতশিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী এবং বাবুল সুপ্রিয়।
এছাড়া বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সম্মানিত হয়েছেন অনন্ত মহারাজ, গণেশ চন্দ্র হালুই এবং শিবাজী চট্টোপাধ্যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
