সিলেট-৬ আসন: ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে
সিলেটের সময় ডেস্ক :
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
সিলেট-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১৯২টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৫টির ।
প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪৯৫ ভোট। জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬১৩২ ভোট।
প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সিলেট-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৭৯২ জন। এর মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৮৬৯ জন পুরুষ, ২ লাখ ৩৩ হাজার ৯২০ জন নারী ও তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।
