পাথরঘাটায় সাবেক এমপি হিরুর ওপর হামলা
বরগুনার পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর হামলা করা হয়েছে। এতে আহত হয়েছেন তিনি। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসার সামনে তাঁর ওপর এ হামলা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার খাওয়ার পর বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন হিরু।
আহত গোলাম সরোয়ার হিরু বলেন, ‘বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দায়িত্বরত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
গোলাম সরোয়ার হিরু বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন।
২০১৩ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকেন হিরু।
