হানিমুনের ছবি শেয়ার করে স্মৃতিকাতর ফারুক
রূপালি পর্দার জনপ্রিয় নাট্যাভিনেতা ফারুক আহমেদ। ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী নাটক উপহার দিয়েছেন এই অভিনেতা। তার নিপুণ অভিনয়,সরল বাচনভঙ্গি এবং প্রাঞ্জল ভাষার প্রয়োগ ভিন্ন মাত্রা জুগিয়েছে নাট্যাঙ্গনে। বহুমাত্রিক চরিত্রে কখনও সাবলীল সারল্য, কখনও হাস্যরস এবং কখনও ফুটে উঠেছে গ্রামীণ জীবন বাস্তবতার নিদারুণ দুঃখ কষ্ট।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ৩৩ বছর আগের এক স্মৃতি শেয়ার করে স্মৃতিকাতর হয়েছেন এই গুণী অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর আগের ছবি পোস্ট করেছেন ফারুক আহমেদ।
স্মৃতির পাতায় ডুব দিয়ে ফারুক আহমেদ আরও লেখেন, ‘তখন কে জানতো আমি আর নাসরিন হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে মতি আর ফুলি হবো? জীবন এত ছোট ক্যানে?’
‘আজ রবিবার’ নাটকে ফারুক আহমেদ ‘মতি’ চরিত্রে এবং তার স্ত্রী নাসরিন ‘ফুলি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।
