ইরান বিক্ষোভে নিজের মৃত্যুর খবর, হতবাক ইসরায়েলি তরুণী
ইসরায়েলের একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ভুয়া প্রতিবেদনের সত্যতা উন্মোচন করেছেন; যেখানে দাবি করা হয়েছিল যে তিনি ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত হয়েছেন। তিনি জানান, বাড়িতে বসে নিজের মৃত্যুর খবর পড়ে তিনি হতবাক হয়ে যান।
নোইয়া সিয়োন নামের ওই ইসরায়েলি অ্যাক্টিভিস্ট ইসরায়েলের শিল্পীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করেন। তিনি বলেন, ইরান বিক্ষোভে নিহতদের একজন হিসেবে ইসরায়েলের বেসরকারি টিভি চ্যানেল ১২-এ নিজের ছবি দেখে তিনি স্তব্ধ হয়ে যান।
দায় এড়ানোর চেষ্টা করে চ্যানেলটি বলে, এক দিন আগেই ইরানে চারজন ইহুদি নিহত হওয়ার খবর বেরিয়েছিল এবং সেই ছবিগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
