বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

সিলেটের সময় ডেস্ক :

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম রাশেদুল ইসলাম। তিনি পাটগ্রাম উপজেলার পশ্চিম জমগ্রাম গ্রামের বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে।

জানা গেছে, জমগ্রাম সীমান্ত পিলার ৮০১/১১-এস এর নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের টহল দল তাকে আটক করে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বিএসএফ তাকে আটক করেছে। আটক যুবককে দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি কর্তৃপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে।

এ বিভাগের অন্যান্য