‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’, জনপ্রিয় হয়ে উঠছে ট্রাম্পকে ব্যঙ্গ করা টুপি
ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রতিবাদে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে এক অভিনব আন্দোলন শুরু হয়েছে। ট্রাম্পের বিখ্যাত নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা)-কে ব্যঙ্গ করে তৈরি করা লাল বেসবল ক্যাপ এখন ডেনমার্কের মানুষের মধ্যে জনপ্রিয়। এই ক্যাপে লেখা আছে, ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ (আমেরিকা বিদায় হও)।
সোশ্যাল মিডিয়া ও জনসমাবেশে, বিশেষ করে কপেনহেগেনে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রতিবাদের পর এই টুপির জনপ্রিয়তা বেড়েছে।
সূত্র : এপি।
