বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার
ইরানের বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার একজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানান। তিনি একজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তাকর্মীদের মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।
২৮ ডিসেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হয়েছিল ইরানের বর্তমান বিক্ষোভ।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, তারা অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির হিসাবে, মাত্র দুই সপ্তাহের অস্থিরতার মধ্যে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানজুড়ে কঠোর নিরাপত্তা অভিযান চালছে এবং প্রায় পুরোপুরিভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এর আগের কোনো সংকটেই তাদের এমনটা করতে দেখা যায়নি। দেশটির যেসব সড়কে কিছুদিন আগেও সরকারবিরোধী স্লোগানের গর্জন শোনা যাচ্ছিল, সেগুলো এখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে।
বিবিসি পার্সিয়ানকে তেহরানের এক বাসিন্দা বলেন, ‘শুক্রবার ইরানের পরিস্থিতি ছিল ভয়াবহ।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই পরিস্থিতি ইরানের হাতে আরেকটি তাস তুলে দিয়েছে। ইরান এখন আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী।
সূত্র : রয়টার্স, বিবিসি
