ব্রিটেনের সড়কে নিহত ৪, তিনজনই বাংলাদেশি
যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটনে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিনজনসহ চার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার তিনজন নিহতের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
ব্রিটেনের পুলিশ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহতদের মধ্যে তিনজন যুবক এবং একজন ট্যাক্সিচালক ছিলেন। তারা হলেন মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮) ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯), ট্যাক্সিচালক মাসরব আলী (৫৪)। আহতদের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। দুর্ঘটনার দৃশ্য ধারণা করা ভিডিও তারা পুলিশকে দিয়েছে। নিহতদের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।
