সুইজারল্যান্ডে ৪০ জন নিহতের ঘটনায় পাঁচ দিনের শোক
সুইজারল্যান্ডের আলপাইন স্কি রিসোর্ট ক্রাঁস-মঁতানায় নববর্ষ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হওয়ার ঘটনায় দেশটি পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলাঁ এই অগ্নিকাণ্ডকে দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এটি ছিল নজিরবিহীন মাত্রার এক ভয়াবহ ট্র্যাজেডি।’
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বহু তরুণ জীবনের পথচলা এখানে থেমে গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে লে কঁস্টেলাসিওঁ বারে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, শ্যাম্পেন বোতলে স্পার্কলার বা ফ্লেয়ার লাগানোর সময় আগুন ধরে যায়।
