বিএনপির দুই নেতার মনোনয়ন বাতিল
সিলেটের সময় ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির দুই নেতার মনোনয়ন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
মনোনয়ন বাতিল হওয়া দুই নেতা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরাফত আলী সপু এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোমিন আলী।
জেলা প্রশাসন সূত্রে জানিয়েছে, যাচাইয়ের সময় তাদের দাখিল করা মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য ধরা পড়েছে।
তবে বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে বলে জানান জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
