বাড়ি ফেরার পথে প্রবাসীকে কুপিয়ে হত্যা

সিলেটের সময় ডেস্ক :

 

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে মাহবুল হোসেন (৪০) নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কালা-লক্ষ্মীপুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুল গ্রামের সাব্দার বিশ্বাসের ছেলে। তিনি কম্বোডিয়া প্রবাসী ছিলেন।

সম্প্রতি ছুটিতে গ্রামের বাড়িতে আসেন তিনি। 

স্থানীয়রা জানায়, জমি লিজ দেওয়া নিয়ে কালা গ্রামের রবিউল ইসলাম রবির সঙ্গে বিরোধ চলছিল সিরাজ মোল্লার। এর জেরে শনিবার দুপুরে মাহবুল মাঠ থেকে বাড়ি ফেরার পথে রবিউলের লোকজন দেশি অস্ত্রশস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়।

এর কিছু সময় সেখানে মারা যান মাহবুল। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি, র‌্যাব ও রেসনবাহিনীর টহল জোরদার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ বিভাগের অন্যান্য