জাল নোট প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

সিলেটের সময় ডেস্ক :

 

সম্প্রতি দেশের একটি সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের ঘটনার পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে জাল নোট প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে বাড়তি সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

তিনি জানান, জাল নোটের প্রবেশ ঠেকাতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে সীমান্ত এলাকাগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের চেকপোস্টগুলোতে বাড়ানো হয়েছে বিজিবি সদস্য।

সেই সঙ্গে জোরদার করা হয়েছে টহল। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। 

এ ছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা বৈধ পাসপোর্ট যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। যাতে ভারত থেকে বাংলাদেশি কোনো জাল টাকা তারা আনতে না পারে।

বিজিবি সব সময় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বলে তিনি জানান।
এ বিভাগের অন্যান্য