বাসে ইয়াবা পাচারে চেষ্টা, ধরা পড়লেন স্বামী-স্ত্রী
জামালপুরে বিশেষ অভিযানে ২২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর পৌর এলাকার ফুলবাড়িয়া দড়িপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন জামালপুর সদর উপজেলার মো. আবুল হোসেন (৪৯) ও তাঁর স্ত্রী শাহিদা বেগম (৩৫)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
