রাজধানীতে বাস থামিয়ে গুলি, আগুন দিল দুর্বৃত্তরা
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি চালিয়েছে ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রো রেলের ২৬৬ নাম্বার পিলারের কাছে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মামুন বাসচালক, সহকারী ও যাত্রীদের বরাতে বলেন, বাসটি সেনপাড়া এলাকায় এলে কয়েকজন ব্যক্তি হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলেন।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, সম্প্রতি এই বাস কম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
