১৪ ঘণ্টা পর সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে ১৪ ঘণ্টা পর সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার দুপুরে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হলে আটকা পড়ে একাধিক ট্রেন।
স্টেশন মাস্টারের কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছিল।
এ সময় সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। করতোয়া ও দোলনচাঁপা ট্রেনসহ একাধিক ট্রেন পথে আটকা পড়ে।
এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দুর্ঘটনার মূল কারণ উদ্ঘাটনে কাজ করছে।
