শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
বিনোদন ডেস্ক ঃ
ইমাম নাহিল জানান, ঢাকায় শেষ জানাযার পর মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়, সেখানে পৌর কবরস্থানে দাফন হবে।
ফরিদা পারভীন বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে।
ইউনিভার্সেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, বুধবার থেকেই ফরিদা পারভীনের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। তার কিডনি ও ব্রেইন কাজ করছিল না।
