নারী ভক্তের কাণ্ড! মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নামে রেখে যান ১৫৯ কোটির সম্পত্তি
বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবনে অভিনেতা সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন। ক্যারিয়ারের প্রথম সিনেমাই হিট।
সঞ্জয় দত্ত বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ৩০০ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। তাঁর মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, আবার এক ক্রিকেট দলেরও সহ-মালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা। বর্তমানে বলিউডের পাশাপাশি দক্ষিণের সিনেমাতেও সমানতালে কাজ করছেন সঞ্জয় দত্ত।
