অসুস্থতার অজুহাতে হাসপাতালে কারাভোগ, আরো এক বছরের জেল থাই প্রধানমন্ত্রীর
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পূর্বে শাস্তিভোগের সময় কারাগারের বদলে হাসপাতালের ভিআইপি কক্ষে থাকায় থাকসিন এমন শাস্তির মুখোমুখি হয়েছেন।
রায়ে আরো বলা হয়, হাসপাতালের ভিআইপি কক্ষে থাসকিনের থাকার সুযোগ পাওয়া ছিল অবৈধ। আদালত মনে করেন, শুধু চিকিৎসার কারণে নয়, বরং নিজেই ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান করেছিলেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ।
থাকসিনের বিরুদ্ধে এ রায় তার প্রভাবশালী পরিবারের জন্য আরেকটি বড় ধাক্কা। তাদের পরিবার দুই দশকের বেশি সময় ধরে থাই রাজনীতিতে প্রভাব বিস্তার করে এসেছে। মাত্র ১১ দিন আগে আদালতের রায়ে প্রধানমন্ত্রী পদ হারান তার মেয়ে ও উত্তরসূরি পায়েতংতার্ন সিনাওয়াত্রা।
তবে জেলখানায় কয়েক ঘণ্টা কাটানোর পরই বুকে ব্যথা ও হৃদরোগের অজুহাতে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
