জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাজনীতির ঊর্ধ্বে সম্মান জানানো উচিত : শাকিব খান
গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খান। বিষয়টি নিয়ে শাকিব খানকে নিয়ে সমালোচনাও করা হয়। এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন আলোচিত এই অভিনেতা।
দেশের একটি গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘দেখুন, এখন আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার চলছে।
বিভিন্ন সময় শাকিব খান রাজনীতিতে যোগদানের প্রস্তাব পেয়েছেন। কিন্তু এড়িয়ে গেছেন, এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অফার করা হয়েছে, কিন্তু শুধু সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি। এমনকি কোনো ধরনের পলিটিক্যাল সুযোগ-সুবিধা নিইনি।
শাকিব খান বলেন, ‘সম্প্রতি দেওয়া আমার পোস্ট কাউকে মনঃক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্য ছিল না। যারা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কর্ম সব সময় দেশ ও দেশের মানুষের জন্য।’
