পরীক্ষা না দিয়েও পাস ছাত্রলীগ নেত্রী, নেই প্রতিকার
পরীক্ষা না দিয়েও পাস করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি হলেও ছয় মাসেও প্রতিবেদন জমা দেওয়া হয়নি।
জানা যায়, গত বছরের ডিসেম্বরে গণিত বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অংশ না নিয়েও পাস করেছেন সুরাইয়া ইয়াসমিন ঐশী।
সহপাঠীদের দাবি, তারা ঐশীকে মিডটার্ম পরীক্ষায় অংশ নিতে দেখেননি। গত বছরের ১৬ জুলাই ছাত্রলীগের হামলায় আবু সাঈদ মারা যাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে শুরুতে ঐশী ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনকে অর্থ দপ্তরের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তদন্ত কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন সাংবাদিকদের বলেন, ‘প্রতিবেদন প্রায় তৈরি আছে। এখন জমা দেওয়ার বাকি।
