ভুল ট্রেনে ওঠা নারীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৩
ঢাকা থেকে ভুল ট্রেনে ওঠার পর টাঙ্গাইলে রেলস্টেশনে নামা নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার সকালে অভিযুক্ত তিনজনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজীব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন, ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন। চট্টগ্রাম যাওয়ার জন্য শুক্রবার রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন।
হারুন উর রশীদ আরো বলেন, ঘারিন্দা স্টেশনে থাকা জিআরপি পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে কালিহাতী উপজেলার সল্লায় একটি দুর্ঘটনার খবর পেয়ে জিআরপি পুলিশ সেখানে চলে যায়।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
