বেঁচে আছে মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাব
এদিকে গত দুইদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা মাহতাবের মৃত্যুর গুজব জানিয়ে তার পরিবার জানায়, মাহতাব এখনো বেঁচে আছে। গুজব না ছড়িয়ে তার জন্য দোয়ার অনুরোধ।
আইসিইউ’র সামনে অপেক্ষায় থাকা মাহতাবের স্বজনরা জানান, মাহতাবের জন্য তার বাবা-মা পাগল প্রায়। তারা মাঝে মাঝে ছেলের জন্য বেহুশ হয়ে পড়ছেন, কিছু খাচ্ছেন না, সারাক্ষণ বিলাপ করছেন, পরিবারের সবাই হাসপাতালেই আছেন।
বার্ন ইউনিটের সামনে বসে দুই হাতে মুখ ঢেকে মাহতাবের বাবা অঝোরে কাঁদছেন আর বলছেন, ‘আল্লাহ আমার ছেলেটাকে আমার বুকে ফেরায় দাও, আমি আর সয্য করতে পারছি না। আমার বাবা জানি আইসিইউতে কেমন আছে! কি করছে!’
মাহতাবের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত মাহতাব রহমান ভূঁইয়া। তার বাবা প্রতিদিন তাকে স্কুলে আনা-নেওয়া করতেন।
গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর দিয়াবাড়ীতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে ২৯ জন। নিহতদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করে তাদের পরিবার ও আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ৭ জনের মরদেহ শনাক্ত করা যায়নি।
