ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ২৮ শিশুর মৃত্যু : ইউনিসেফ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল গাজার ওপর চলমান ইসরায়েলি হামলার ভয়াবহ প্রভাব তুলে ধরেছেন। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে। খবর মিডলইস্ট মনিটরের।
তিনি আরো বলেন, ‘শিশুরা রাজনৈতিক পক্ষ নয়। তারা কোনো সংঘর্ষ শুরু করে না, আবার থামাতেও পারে না। কিন্তু তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় এবং তারা বুঝে উঠতে পারে না কেন বিশ্ব তাদের পাশে নেই।
ফ্লেচার জানান, অর্ধেক চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে এবং জরুরি সেবা পরিচালনায় ব্যবহৃত জ্বালানির সংকট চরম পর্যায়ে রয়েছে। জুন মাসে শিশুদের অপুষ্টির হার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
তিনি আরো বলেন, গত সপ্তাহে খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশু ও নারী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। তারা অপেক্ষা করছিল এমন কিছু খাবারের জন্য, যা তাদের বাঁচিয়ে রাখতে পারত।
