আমিরপুত্রের সঙ্গে জুটি বেঁধে বলিউডে আসছেন সাই পল্লবী
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে পা রাখতে চলেছেন। তার প্রথম হিন্দি ছবি ‘এক দিন’। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে।
আরো বড় সুখবর হচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন আমির খান নিজে।
‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে।
এদিকে জুনায়েদ খান তার অভিনয় জীবন শুরু করেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ ছবির মাধ্যমে। চলতি বছরের শুরুতে তাকে দেখা গেছে ‘লাভেয়াপা’ ছবিতে।
