সিলেটে আ.লীগ নেতা গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কবির মিয়া (৫০) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

রবিবার (৬ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের সুজন লাইব্রেরির সামন থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কবির মিয়া নবীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ ৭ নংওয়াডের আওয়ামী লীগের সভাপতি এবং নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ।

জানা যায় , গত ১৮ ফেব্রুয়ারি সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারী) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। ওই মামলায় কবির মিয়াকে গ্রেফতার করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার মামলার আসামী কবির মিয়াকে নবীগঞ্জ শহরের আনোয়ারা বিপনী থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য