দেশ গঠনে কোনো তালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না: নাহিদ
সিলেটের সময় ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন। সেজন্য আমরা কোনো ধরনের তালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না। আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকব।’
আজ সোমবার দুপুরে নাটোর শহরের মাদ্ররাসা মোড়ে (স্বাধীনতা চত্ত্বর) পদযাত্রায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে সবাই মিলে এক হয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। ফ্যাসিবাদ থেকে শিক্ষা না নিলে পরিণতি ভালো হবে না। ফ্যাসিবাদ সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে। আপনারা আস্থা রাখুন, যেভাবে গণঅভ্যুত্থানে আমরা আপস করিনি, তেমনি দেশ গঠনের এ যাত্রায় আমরা আপস করব না। আপনাদের অধিকারের জন্য আমরা সব রাজপথে থাকব।’
সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ছিলাম। সেই একইভাবে আমরা দেশ গঠন করব। নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন। সেজন্য আমরা কোনো ধরনের তালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না।’
জুলাই সনদ ও স্বীকৃতি নিয়ে নাহিদ বলেন, ‘গণঅভ্যুত্থানে আমার ভাই-বোন শহিদ হয়েছে। তাদের শহীদী মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের সংবিধানে স্বীকৃতি থাকতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যে সমস্ত মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে।’
নাটোরকে নিয়ে তিনি বলেন, ‘চাঁদাবাজ ও সন্ত্রাস নাটোর থেকে মুক্ত করবেন। ২৪ই গণঅভ্যুত্থানে নাটোরের ছাত্র-জনতা শিক্ষক সমাজ রাজপথে নেমে সবার ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে সরিয়েছিলেন। আমরা এত উন্নয়নের গল্প শুনেছি, নাটোরে এসে দেখি কিছু নেই। কোনো বিশ্ববিদ্যালয় নেই, কলেজ নেই, গ্যাস নেই নাটোরে। নাটোরে আমরা শক্তিশালী নেতৃত্ব পেতে যাচ্ছি। সন্ত্রাস, চাঁদাবাজ নাটোরের মাটি থেকে চিরতরে নির্মৃল করতে পারব।’
এসময় উপস্থিত ছিলেন- উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-ক় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
