নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ১
সিলেটের সময় ডেস্ক :
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে বাসচাপায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার দুপুরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এতে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, দুপুরে টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বাসচালককে আটক করা হয়েছে। এ ছাড়া বাসটি সড়ক বিভাজক থেকে সরানো হয়েছে।
